Posts

Showing posts with the label bengali poem

To the beloved person

 প্রেমিকার প্রতি  কেন ই বা কেউ হারাতে চায় সবাই চায় তো খুঁজে পেতে বৃথাই চেষ্টা করছো হেথায় মুক্ত ছুড়ে উলু ক্ষেতে প্রেম প্রেম গন্ধ মাখা যতই তুমি post করো আমি ছাড়া পাত্তা তোমায় কেউ দেবেনা trust করো Meow meow meow সুর করে তাই ডাকছি তোমায় রাত্রি দিন দুঃখ এটাই হচ্ছে মনে তুমি বড়ো হৃদয়হীন

word from heart

মনের কথা বলবো যা মোর চাইছে প‍্রাণ সুখ কি দুখে গাইছে গান লাগছে যে আজ ভীষণ ভালো কোথাও কিছু হারিয়ে গেল চিন্তা তো আর নাই রে ভাই কঠিন জবাব আর না চাই ভাবের খেলা শেষ হল হয়তো এটাই বেশ হল ভুলবো কি সব ওই খেয়াল কাঁদছে দূরে মন শেয়াল বাড়লো অনেক শব্দ ভার কথার পালা শেষ আমার

Probol Aghat

আসুক আবার প্রবল আঘাত নির্দয় হোক অসি চালন হয়ে যাক রাঙা শ্রুভ্র চিন্তা মরুক এবার প্রাচীন মন লেলিহান শিখা জ্বলছে হেথায় ভষ্মিভূত আস্ফালন নিজ হাতে করি হত‍্যা তাহার মরুক এবার প্রাচীন মন তীব্র বেদনা কোথা হতে আসে অনুভূতি করি সম্বরণ শ্বাস রোধ করি এ ধৃষ্টতার মরুক এবার প্রাচীন মন তবু কেন হায় সব‌ই‌ বৃথা যায় মৃত্যুরে করি আমন্ত্রণ বাঁচবার আশা কেন খুঁজে পায় মরেও মরে না প্রাচীন মন