word from heart
মনের কথা
বলবো যা মোর চাইছে প্রাণ
সুখ কি দুখে গাইছে গান
লাগছে যে আজ ভীষণ ভালো
কোথাও কিছু হারিয়ে গেল
চিন্তা তো আর নাই রে ভাই
কঠিন জবাব আর না চাই
ভাবের খেলা শেষ হল
হয়তো এটাই বেশ হল
ভুলবো কি সব ওই খেয়াল
কাঁদছে দূরে মন শেয়াল
বাড়লো অনেক শব্দ ভার
কথার পালা শেষ আমার
Comments
Post a Comment