Posts

Showing posts from 2017

word from heart

মনের কথা বলবো যা মোর চাইছে প‍্রাণ সুখ কি দুখে গাইছে গান লাগছে যে আজ ভীষণ ভালো কোথাও কিছু হারিয়ে গেল চিন্তা তো আর নাই রে ভাই কঠিন জবাব আর না চাই ভাবের খেলা শেষ হল হয়তো এটাই বেশ হল ভুলবো কি সব ওই খেয়াল কাঁদছে দূরে মন শেয়াল বাড়লো অনেক শব্দ ভার কথার পালা শেষ আমার

For you

I can't forget you, as you are my love. I am fond of you, as you in my nerve. I know you hate me, and don't want to see. As am a trap, and you want to be free. I will not harm you at all, its life not a battle. You can go where you want, and can be settle.

Probol Aghat

আসুক আবার প্রবল আঘাত নির্দয় হোক অসি চালন হয়ে যাক রাঙা শ্রুভ্র চিন্তা মরুক এবার প্রাচীন মন লেলিহান শিখা জ্বলছে হেথায় ভষ্মিভূত আস্ফালন নিজ হাতে করি হত‍্যা তাহার মরুক এবার প্রাচীন মন তীব্র বেদনা কোথা হতে আসে অনুভূতি করি সম্বরণ শ্বাস রোধ করি এ ধৃষ্টতার মরুক এবার প্রাচীন মন তবু কেন হায় সব‌ই‌ বৃথা যায় মৃত্যুরে করি আমন্ত্রণ বাঁচবার আশা কেন খুঁজে পায় মরেও মরে না প্রাচীন মন