Probol Aghat

আসুক আবার প্রবল আঘাত
নির্দয় হোক অসি চালন
হয়ে যাক রাঙা শ্রুভ্র চিন্তা
মরুক এবার প্রাচীন মন
লেলিহান শিখা জ্বলছে হেথায়
ভষ্মিভূত আস্ফালন
নিজ হাতে করি হত‍্যা তাহার
মরুক এবার প্রাচীন মন
তীব্র বেদনা কোথা হতে আসে
অনুভূতি করি সম্বরণ
শ্বাস রোধ করি এ ধৃষ্টতার
মরুক এবার প্রাচীন মন
তবু কেন হায় সব‌ই‌ বৃথা যায়
মৃত্যুরে করি আমন্ত্রণ
বাঁচবার আশা কেন খুঁজে পায়
মরেও মরে না প্রাচীন মন

Comments

Popular posts from this blog

For you